রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

কুমিল্লায় মসজিদ থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় নামাজের সময় মসজিদ থেকে ডেকে নিয়ে মোমতাহিন হাসান মিরন (১৩) নামে এক স্কুলছাত্রকে খুন করা হয়েছে। রোববার রাতে নগরীর নজরুল এভিনিউ এলাকার মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মিরন কুমিল্লা মডার্ন হাইস্কুলে ৮ম শ্রেণীতে পড়ত। সে নগরীর ঝাউতলা এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে।

নিহত মিরনের পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে মডার্ন স্কুলের একটি অনুষ্ঠানে বসা নিয়ে মিরনের সঙ্গে সহপাঠীদের বিরোধ হয়। এ নিয়ে সহপাঠীরা তাকে কয়েকবার হত্যার হুমকি দেয়। রোববার রাতে শবে বরাতের রাতে নামাজ পড়তে মিরন বাসার পাশের একটি মসজিদে যায়।

সেই মসজিদ থেকে তার সহপাঠীরা তাকে ডেকে নিয়ে নগরীর ঠাকুরপাড়ার মদিনা মসজিদের সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ছেলেকে হারিয়ে শোকে পাথর মা নুসরাত জাহান জানান, রাত ৮টার দিকে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায় মোমতাহিন। রাত ১০টার দিকে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানতে পারেন। পূর্ববিরোধের জেরে শেখ ফজিলাতুন্নেছা মডার্ন স্কুলের ছাত্র পল্টু, আবির ও আল আমীন তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি জেনেছেন।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, একটি অনুষ্ঠানে বসা নিয়ে ঝগড়ার সূত্র ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের চাচা কামরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ