রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার (২৪ এপ্রিল) বিচারপতি মুহা. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ বিষয়ে ২১৮ পৃষ্ঠার রায় ঘোষণা করেন। এর আগে গত ৭ মার্চ শুনানি শেষ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আদালত।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন, সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮) ও তৎকালীন শান্তি কমিটির সদস্য রাজাকার হেদায়েত উল্লাহ ওরফে মুহা. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০)।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, তাপস কান্তি বল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী। আসামিদের পক্ষে ছিলেন আব্দুর শুক্কর খান।

রায় ঘোষণা শেষে মোখলেছুর রহমান বলেন, ‘ওই ট্রমাগুলো আজও এই দেশের মানুষ বহন করে চলছে। আগামীদিনে যাতে কোনরকম গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত না হয় সেই বিষয়ে বলে দিয়েছেন মাননীয় আদালত।

ছয়টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য তিনটি অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।’

২০১৬ সালের ৮ সেপ্টেম্বর তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। যাচাই-বাছাইয়ের পর ২৮ নভেম্বর তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এ মামলায় তিন আসামি ছিলেন। বিচার চলাকালীন এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) মারা গেলে তিনি অব্যাহতি পান।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের ৬ টি অভিযোগ আনা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ