রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নিরাপদ সড়কের দাবিতে ফের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহতের ঘটনায় এবার নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ দুপুর ১টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্র্যাক ইউনিভার্সিটি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাজধানীতে নিরাপদ সড়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে আর কত সময় লাগবে। এভাবে কেন তাদের সহপাঠীদের রাস্তায় অকাল মৃত্যুবরণ করতে হচ্ছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে।

শিক্ষার্থী আনাফ আসিফ বলেন, আমরা শুধু এখানে নিরাপদ সড়কের দাবিই করছি না, সঙ্গে মানুষের সচেতনতার বিষয়টিও তুলে ধরছি। আমরা চাই রাজধানীতে বা দেশের কোথাও যেন এমন সড়ক দুর্ঘটনায় আর কেউ নিহত না হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত উবার চালককে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো সেই ঘাতক কাভার্ড ভ্যান চালককে আটক করা যায়নি। আমরা চাই দ্রুত তাকেও যেন পুলিশ আটক করে।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের মোটসাইকেল আরোহী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় পলাতক উবারের মোটরসাইকেল চালক সুমনকে বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ