রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শ্রীলংকায় আতঙ্কে ঘর ছাড়ছেন শত শত মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার কলম্বো ও তার আশপাশের এলাকায় গীর্জা এবং হোটেলে ভয়াবহ বোমা হামলার পর দেশটির পশ্চিম উপকূলীয় বন্দর নগরী নেগোম্বো ছেড়ে প্রায় ৮০০ মুসলমান পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।

বুধবার শত শত মুসলমান শ্রীলঙ্কার এই বহুজাতিক বন্দরনগরী নেগোম্বা থেকে পালিয়ে গেছেন। স্থানীয় কিছু বৌদ্ধরা মুসলমানদের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিলে মুসলমানরা পালাতে শুরু করেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাও মুসলমানদের নিরাপত্তায় ঠিকমতো কাজ করছে না।

পাকিস্তানি বংশোদ্ভূত আদনান আলী নামের এক তরুণ বলেন, বোমা হামলা ও বিস্ফোরণের পর স্থানীয়রা আমাদের ঘর-বাড়িতে হামলা করেছে। তাই বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা এখন কোথায় যাবো তা আমরা এখনো জানি না।

প্রসঙ্গত, রোববার শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৪টি হোটেল সহ আটটি জায়গায় যে বোমা হামলা হয়েছে তাতে এখন পর্যন্ত মোট ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। আর শুধু এই নেগোম্বো শহরের সেন্ট সেবাস্তিয়ান গির্জার হামলাতেই প্রায় ২০০ জন নিহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ