রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

শিক্ষককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল ৫ যুবক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাঁচ যুবক মাধ্যমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে অবশেষে ফেঁসে গেলেন তারাই। ওই পাঁচ যুবককে আটক করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বুধবার বিকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারকে পরিকল্পিতভাবে হিরোইন সাদৃশ্য বস্তু দিয়ে ফাঁসানোর চেষ্টা করে ওই যুবকরা।

তারা বিদ্যালয়ের মাঠে রাখা ওই শিক্ষকের মোটরসাইকেলের তেলের ট্রাংকের নিচে নেকরার মধ্যে হিরোইন সাদৃশ্য বস্তু রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকের পক্ষে এলাকার গণ্যমান্য ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা থানায় ছুটে গিয়ে ষড়যন্ত্রের শিকার শিক্ষককে তাদের জিম্মায় ছাড়িয়ে নেন।

এদিকে শিক্ষককে ফাঁসানোর ঘটনার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের খোঁজে বের করতে জোর তৎপরতা চালিয়ে থানা পুলিশ গত মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা গ্রামের ফয়সাল (২৬), দ্বীন ইসলাম (৩৪), পৌর এলাকার চকপাড়া গ্রামের নিবির (১৯), মাসকা গ্রামের আলী হোসেন (২৫) ও রকি (২০) নামে পাঁচ যুবককে আটক করে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, শিক্ষককে ফাঁসানোর ঘটনায় ওই পাঁচ যুবক জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের কাছ থেকে আরও রহস্য উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ