রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ট্রেনে কাটা পড়ে মাদরাসার অধ্যাপক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাট শহরের ডাক বাংলা মোড়ের রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল গাফফার নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রেল গেটবিহীন ওই রেলক্রসিং দিয়ে মোটর সাইকেলে করে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গোফফার জয়পুরহাট শহরের সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও সদর উপজেলার কড়ই গ্রামের মৃত সুজাত উল্ল্যাহর ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সুইপার কলোনি এলাকার রেলক্রসিং দিয়ে মোটর সাইকেলে শিক্ষক গোফফার রাস্তা পার হচ্ছিলেন।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ