রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ফণীতে বাগেরহাটে অর্ধ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঘূর্ণিঝড় ফণির প্রভাবে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-২ ফুট উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।

বলেশ্বর নদের তীর ভেঙে বগি গ্রামের অর্ধ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ঝড়ে সদর উপজেলায় গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, ইতিমধ্যে মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা উপজেলার প্রায় ২০ হাজার মানুষকে ২৩৪টি আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হবে।

তিনি আরো জানান শুকনো খাবার, মেডিকেল টিম, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত উপ-কমিশনার মো. জহিরুল ইসলাম জানান, গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শাহিনূর বেগম (৩৫) সদর উপজেলার মোজাহারের স্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ