রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

এইচএসসি পরীক্ষার্থীকে তালাবদ্ধ করার অভিযোগে বাড়ির মালিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে বকেয়া ভাড়া আদায়ের জন্য তালাবদ্ধ করে আটকে রাখার ২ দিন পর এক এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে বলে জানা যায়।

র‌্যাব-১ এর বরাতে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে শহরের ভোগড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থী রবিউলকে উদ্ধার করা হয়। গ্রীস প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকায় বৃদ্ধ বাবা মাকে নিয়ে জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকেন কলেজছাত্র রবিউল।

২ মাস ধরে প্রবাসী বড় ভাই টাকা পাঠাতে না পারায় বাসা ভাড়া পরিশোধ করতে পারেননি তিনি। এ ঘটনায় বাড়ির মালিক বকেয়া ভাড়া আদায়ের জন্য গত ২ দিন ধরে ঘরে তালাবন্ধ করে তাকে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিউলকে উদ্ধার করে র‌্যাব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ