শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জীবন বদলে দেওয়ার মতো মুফতি মেঙ্কের ১০ উক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসমাইল ইবনে মুসা মেঙ্ক হলেন একজন বিখ্যাত মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা, যিনি মুফতি মেঙ্ক নামে অধিক পরিচিত। তিনি বর্তমানে জিম্বাবুয়ের "গ্র্যান্ড মুফতি"। তিনি জিম্বাবুয়ের মুসলিম জনসংখ্যার শিক্ষার চাহিদা সরবরাহের জন্য প্রতিষ্ঠিত দার-উল ইলম (ইসলামিক এডুকেশনাল সেন্টার)-এর প্রধান পরিচালক। মুফতি মেঙ্ক বিশেষত পূর্ব আফ্রিকায় বিপুল জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে মুসলিম-বক্তা হিসেবে পরিচিত মুখ।

১. অন্যের কি আছে অথচ আমাদের নেই এ বিষয়টা আমরা খুব দ্রুত লক্ষ্য করি। কিন্তু আমরা এটা বুঝতে চাই না কতটুকু আমাদের আছে অথচ তাদের নেই। কৃতজ্ঞ হতে চেষ্টা করুন।

২. আপনি হতে পারেন আশেপাশের সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে আকর্ষনীয় ব্যক্তি, কিন্তু আপনার মানসিকতা এবং ব্যক্তিত্ব যদি কুৎসিত হয়ে থাকে, তাহলে তা সবকিছু ধ্বংস করে দিবে।

৩. যখন কিছু আপনার মন মতো হয় না, হতাশ কিংবা ক্রুব্ধ হবেন না। এটাকে অধ্যবসায় এবং অনেক ধৈর্যের সাথে গ্রহণ করুন। মনে রাখবেন এটা তাঁরই পরিকল্পনার অংশ।

৪.আপনি কি এমন অনুভব করেন যে আপনার উদ্বেগ বা সমস্যা নিয়ে কথা বলার জন্য কেউ নেই? সবকিছুর শ্রবণকারী এবং সর্বশ্রেষ্ঠ শ্রোতার সাথে কথা বলতে শিখুন। এটা করুন!

৫. আমরা ক্ষুদ্রতম বিষয় নিয়ে বিরক্ত হয়ে যাই। তাদের কথা ভাবুন, যাদের আমাদের যা আছে তার কিছুমাত্র অংশ আছে এবং তা সত্তেও তৃপ্ত। ছোট খুশিগুলো হারাবেন না।

৬. কেউই পরিপূর্ণ জীবনযাপন করে না। আমাদের প্রত্যেককেই কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাই এই জীবনে বেশি নিমজ্জিত হয়ে যাবেন না এবং পরীক্ষার প্রস্তুতিতে ব্যর্থ হবেন না।

৭. বন্ধু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অবচেতনভাবে তাদের জীবনযাত্রার ধরন এবং অভ্যাস অবলম্বন করি। তাই বিজ্ঞতার সঙ্গে আপনার বন্ধু নির্বাচন করুন।

৮. মোনাজাতে শুধু নিজের জন্য প্রার্থনা করার মাধ্যমে স্বার্থপর হয়েন না। অন্যের জন্য প্রার্থনা করার মাধ্যমে নিজের চাওয়াগুলো কবুল হওয়ার সুযোগ করে নিন।

৯. যেখানেই যান, মানুষের সাথে সহৃদয় ব্যবহার করুন। কিন্তু এর বদৌলতে কৃতজ্ঞতা কিংবা কোনকিছু আশা করবেন না। পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকেই আসুক।

১০.আমরা অনেক কিছুই আগামীকাল করতে চাই; বাজে অভ্যাসগুলো ত্যাগ করুন, একজন ভাল মানুষে পরিণত হন এবং সর্বশক্তিমানের প্রতি আরও নিকটবর্তী হন। কি হবে যদি 'আগামীকাল'ই আর কখনো না আসে?

সূত্র: ইন্টারনেট ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ