রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

‘ফণী’ আক্রান্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী-উপমন্ত্রী-সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ফণীর’ আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আজ রোববার (৫ মে) সকালে ঘূর্ণিঝড় ‘ফণীর’ আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা সাতক্ষীরার শ্যামনগর পরিদর্শন করেছেন তারা। নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট রাশেদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তারা আসেন। সাতক্ষীরার শ্যামনগর থেকে খুলনার কয়রা যাওয়ার পথে গাবুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নৌবাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে শনিবার (৪ মে) বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম থেকে মধ্যাঞ্চল হয়ে উত্তরের দিকে চলে গেছে। তবে দক্ষিণ-পশ্চিমে প্রথমে আঘাত করার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরাসহ আশপাশের এলাকার অনেক বসতবাড়ি ও ফসলি জমি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ