রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

বায়ুদূষণ রোধে ঢাকার দুই সিটির প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জমা দেয়া প্রতিবেদনের ব্যাখ্যা দিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৫ মে হাইকোর্টে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

রোববার (৫ মে) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার আক্তার নুপূর।

পরে আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, সিটি করপোরেশনের উপর ডিরেকশন ছিলো ওনারা দিনে দুইবার করে পানি ছিটাবেন, যেন ধুলা যেকোনো জায়গায় সংক্রমিত হতে না পারে। কিন্তু ওনাদের যে কাগজপত্র দাখিল করেছেন সেখানে ওনাদের যে রুটিন ওয়ার্ক আছে, আদালত সন্তুষ্ট হতে পারেননি। রুটিন ওয়ার্ক অনুযায়ী কাজগুলো সম্পাদন হয়েছে কিনা, সে বিষয়ে কার্য সম্পাদনের কাগজপত্র দাখিলে ওনারা ব্যর্থ হয়েছেন। এ কারণে ১৫ মে সশীররে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

এর আগে ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ