বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

রাজার আমন্ত্রণে মরক্কো যাচ্ছেন বাংলাদেশি কারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরক্কোর বাদশাহ মুহাম্মাদ এর আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে মরক্কো যাচ্ছেন বাংলাদেশি কারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী। তিনি সেদেশর রাজপ্রাসাদে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুরুসে হাসানিয়া অনুষ্ঠানে তেলাওয়াত করবেন।

অনুষ্ঠানে রাজদরবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের মন্ত্রীবর্গ, রাষ্ট্রদূত, বিভিন্ন বাহিনীর প্রধানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এছাড়া তিনি মরক্কোর জাতীয় মসজিদসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত কেরাত সম্মেলনে তেলাওয়াত করবেন।

কারী আহমাদ বিন ইউসুফ আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক।

ষষ্ঠবারের মতো রাজকীয় অতিথি হয়ে রবিবার রাতে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন আন্তর্জাতিক এই কারী। আগামী ২০ রমজান তার দেশে ফেরার কথা রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ