শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সৌদিতে তারাবি নামাজের ইমামতি করবেন বাংলাদেশি হাফেজ আম্মার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের তায়েফ নগরীর ‘জামে আস সিদ্দীক’ মসজিদে তারাবি নামাজের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের হাফেজ আম্মার বিন আনোয়ার। জামিয়া মাদানিয়া বারিধারার মেধাবী ছাত্র হাফেজ কারী আম্মার বিন আনোয়ার তারাবির ইমামতি করতে সৌদি আরব গেছেন।

গতকাল রাত ১ টা ৩০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সে করে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। এ সময় তার বাবা মাওলানা আনোয়ারুল হক এবং তার ছোটভাই মোয়াজ ও তালহা বিমানবন্দরে তাকে বিদায় জানান।

দেশটির ঐতিহাসিক এবং  প্রিয় নবি হযরত মুহাম্মদ সা.-এর জীবনের সাথে সম্পৃক্ত একটি শহর হচ্ছে তায়েফ। সেখানেই জামে আস সিদ্দীক মসজিদে তারাবি নামাজের ইমামতি করবেন আম্মার।

সৌদি আরবে তারাবি পড়ানোর সুযোগ পেয়ে হাফেজ আম্মার বিন আনোয়ার অত্যন্ত খুশি। তিনি বলেন, মুসলিম বিশ্বে এখন বাংলাদেশর অবস্থান অনেক উঁচু। প্রতি বছরই বাংলাদেশের কুরআনে হাফেজরা বিশ্বজয় করছে। কুরআনের প্রতিযোগিতায়ও বাংলাদেশ এখন অনেক এগিয়ে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মসজিদগুলোতে তারাবির ইমামতির জন্য বাংলাদেশি হাফেজ নিয়োগ দেয়া হয়। এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

তিনি আরো বলেন, সরকার যদি কুরআনে হাফেজদের পাশে থাকে তাহলে আমার বিশ্বাস মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ