মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি

স্কুলছাত্রীকে অপহরণ করে টানা ১০ দিন ধর্ষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: বান্দরবানের রোয়াংছড়িতে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর হোটেলে আটকে রেখে টানা ১০ দিন ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (০৩ মে) বান্দরবান শহরের বাসস্টেশন থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় উশৈসিং মারমা (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবারে এ ছাত্রীকে জেলার সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নেয়া হয়। গ্রেপ্তার উশৈসিং রোয়াংছড়ি উপজেলার ঘেরাউমুখপাড়ার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গত ২৩ এপ্রিল রোয়াংছড়ি উপজেলা সদর থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে উশৈসিং মারমা অপহরণ করে। এরপর জেলা শহরের একটি আবাসিক হোটেলে আটকে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করে।

গত শুক্রবার (০৩ মে) সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে কক্সবাজারে যাওয়ার সময় বান্দরবান বাসস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

ওই ছাত্রীর উদ্বৃতি দিয়ে পুলিশ আরও জানিয়েছে, জেলা শহরের রামজাদিতে বেড়াতে যাওয়ার কথা বলে তাকে সরাসরি জেলা শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান উশৈসিং মারমা।

সেখানে ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তার মা-বাবাকে হত্যার হুমকি দেন তিনি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, এ ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের মামলা করেছেন। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে উশৈসিং মারমাকে আদালতের মাধ্যমে আজ সকালে কারাগারে পাঠানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ