রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

২০০ ইসলাম প্রচারককে শ্রীলঙ্কা ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষিতে প্রায় ২০০ জন ইসলামিক প্রচারকসহ ৬০০ বিদেশিকে দেশ থেকে ফেরত পাঠাল শ্রীলঙ্কা সরকার।

শ্রীলঙ্কার স্বরাষ্ট্র মন্ত্রী বজিরা আবেওয়ার্দেনা জানিয়েছেন, দেশ ছেড়ে বের হয়ে যেতে বলা এই ধর্ম প্রচারকদের বৈধ ভাবেই দেশে প্রবেশ করানো হয়। কিন্তু বিস্ফোরণের পর তদন্তে দেখা যায়, অনেকেরই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও তারা থেকে গিয়েছেন। তাই তাদের উপর জরিমানা ধার্য করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের ভিসা ব্যবস্থা খতিয়ে দেখে ধর্মীয় প্রচারকদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আরও কঠোর নিয়মের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

উল্লেখ্য, শ্রীলঙ্কা স্টার সানডের দিন টানা আটটি সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ।  এ ঘটনার প্রেক্ষিতে শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ করা হয় ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ