রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করল প্রতিবেশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়ে এক বৃদ্ধা নারীকে হত্যা করেছেন প্রতিবেশী।

বুধবার (৮ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের চন্ডিগর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী কদবানুর সঙ্গে (৬৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত ছমেদ আলীর ছেলে আব্দুস সালাম মিয়ার (৩০) কথা কাটাকাটি হয়।

একপযার্য়ে কদবানুকে দা দিয়ে মাথার পেছনে কোপ দেন সালাম মিয়া। পরে বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ভাই মুহা. সাঈদ বাদী হয়ে অভিযুক্ত সালামকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আব্দুস সালাম জড়িত বলে স্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত বৃদ্ধার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ