বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ করছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় ফিলিস্তিনি পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সাহায্য সংস্থা টিআইকেএ। পহেলা রমজান থেকেই তারা ইফতার বিতরণ করে এবং তা অব্যাহত রাখবে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এজেন্সির খবরে বলা হয়।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) সোমবার প্রথম রোজার দিন উত্তর গাজার জুহর আল ডিক অঞ্চলে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতারের খাবার পরিবেশন করেছে।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিআইকে’র পক্ষ থেকে বলা হচ্ছে, গোটা রমজান মাস জুড়ে উপকূলীয় এলাকার দরিদ্র পরিবারগুলোর মাঝে ইফতারের খাবার পরিবেশন করার পরিকল্পনা রয়েছে তাদের।

Turkish charity delivers Ramadan aid to Rohingya

এদিকে, বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থীদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করেছে তুর্কির আরেকটি সাহায্য সংস্থা আইএইচএইচ।

কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্পে তিন হাজার এবং বালুখালি ক্যাম্পে সাড়ে চার হাজার রোহিঙ্গা রোজাদারদের ইফতার বিতরণ করে সংস্থাটি।

সূত্র: আনাদুলু এজেন্সি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ