শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

'ভালো চর্চার এই মাসে চলুন অভ্যাসটা শুরু করি আমরা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইফতেখায়রুল ইসলাম । । 

পবিত্র রমজান মাসে আমরা অনেকেই প্রায়শঃই এত বেশি ইফতার আইটেম রাখি যে, খেয়েও শেষ করা যায় না! আবার অন্যদিকে কারো ভাগে কিছুই জোটে না! সংযমের এই মাসে নিজেকে সংযমী রাখার পাশাপাশি দয়া করে আপনার আশে-পাশের দিকে একটু চোখ মেলে তাকান।

অনেকে আছেন সাহায্য দরকার কিন্তু চাইতেও পারেন না। আমরা একটু চেষ্টা করলেই অনেকটা দূরত্ব ঘোচানো সম্ভব....

আমরা অনেকেই অনেকের জন্য করে থাকি, কিন্তু নিজের বাসার আশেপাশে খেয়াল করতে ভুলে যাই! নিজেদের কাছের, দূরের অস্বচ্ছল আত্মীয়-স্বজনদের প্রতিও খেয়াল রাখার কথা বেমালুম ভুলে যাই..

বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়তে আসা আপনার কাছের, দূরের, অসচ্ছল আত্মীয়টির এই মাসে মেসে খরচ একটু বেশি। একবার কাছে ডেকে আদর করে বড় ভাই, মামা, চাচা হিসেবে পকেটে নিজের পর্যাপ্ত অংশ থেকে একটা ছোট্ট অংশ তাকে দিতে পারেন।

সারাজীবন আপনাকে মনে রাখবে, পরবর্তী সময়ে একই চর্চা সেও অব্যাহত রাখবে। একটি সুন্দর সমাজের অনেকগুলো প্রভাবকের একটি প্রভাবক এমন হতে পারে।

পবিত্র মাহে রমজানে আমাদের ভিতরের হিংসা, বিদ্বেষ, জিঘাংসা দূর হয়ে যাক এবং সুস্থ মনন ও ভালোবাসায় ভরে উঠুক চারিপাশ -এটাই চাওয়া। ভালো চর্চার এই মাসে চলুন অভ্যাসটা শুরু করি আমরা...

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ