রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে কমে গেল মাংসের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে ম্যাজিস্ট্রেট আসার খবর শুনেই কমে গেল পণ্যের দাম। তড়িঘড়ি করে মূল্যতালিকা লাগিয়েও শেষ রক্ষা হয়নি। বেশি দামে পণ্য বিক্রি করায় গুনতে হয়েছে জরিমানা।

জানা যায়, সরকারের নির্ধারিত মূল্য তালিকার প্রতি তোয়াক্কা না করে রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজি গরুর মাংস বিক্রি করছিলেন ৭০০ টাকায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কর্তৃক বাজার তদারকি দলের অভিযানের খবর পেয়ে তড়িঘড়ি করে সরকারি মূল্য তালিকা টানায় তারা।

বেশ কয়েকজন গ্রাহকের অভিযোগে সত্যতা পেয়ে দুটি দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করে বাজার তদারকি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, অভিযানের কথা টের পেয়ে সরকারের ঠিক করা মূল্য তালিকা লাগাতে ব্যস্ত হয়ে পড়ে কিছু ব্যবসায়ী। ভুক্তভোগীদের কাছ থেকে সেরকম তথ্য এবং অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করে অভিযোগ প্রমাণ হওয়ায় অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

বাজার তদারকির এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অসৎ ব্যবসায়ীদের বেশি দামে পণ্য বিক্রি করার সুযোগ দেয়া হবে না বলে জানান তিনি।

এছাড়াও বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকার জাহাঙ্গীর মার্কেটের তিনটি দোকানেও বেশি দামে গরুর মাংস বিক্রি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী হাসানের নেতৃত্বে একটি বাজার তদারকি দল অভিযান চালিয়ে তিনটি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করে।

সেই সাথে বেশি দামে পণ্য বিক্রি করায় তিনটি সবজি দোকানকেও ২ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ