রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় বিদ্বেষ, সংখ্যালঘু মুসলিমদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনটি সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যৎ ও সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক।

শনিবার (১৩ জুন) নয়া দিল্লিতে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত এক প্রস্তাবে বলা হয়, দেশে বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় উসকানি, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধকে দুর্বল করে দেওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

প্রস্তাবে অভিযোগ করা হয়, মসজিদ, মাদরাসা, কবরস্থান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। পাশাপাশি ভোটাধিকার, নাগরিকত্ব ও পরিচয়সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ লাখো মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে।

সভায় একটি ছয় দফা দাবিপত্রও উপস্থাপন করা হয়। এতে বিদ্বেষমূলক অপরাধ ও গণপিটুনির ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ, সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, নির্বাচন ও নাগরিকত্ব-সম্পর্কিত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থনসহ বিভিন্ন দাবি জানানো হয়।

জমিয়তে উলামায়ে হিন্দ সরকার, বিচার বিভাগ, গণমাধ্যম এবং সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দেশে ক্রমবর্ধমান বিদ্বেষ ও বিভাজনের প্রবণতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংবিধান, ন্যায়বিচার, সমতা ও জাতীয় ঐক্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ