রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

১৮ জুন উপজেলার পঞ্চম ধাপের ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা নির্বাচনের শেষ ধাপে ১৫ জেলার ১৭ উপজেলায় ভোটগ্রহণ ১৮ জুন।

৬ উপজেলার সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে। একঘণ্টা সময় বাড়িয়ে ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন ভবনে ঘোষণা হয় পঞ্চম ও শেষ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল। মনোনয়নপত্র জমার শেষ সময় ২১ মে, বাছাই ২৩ মে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

শেষ ধাপে নির্বাচন হচ্ছে কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ, নোয়াখালী সদর, মাদারীপুর সদর, গাজীপুর সদর, নকলা, নলডাঙ্গা, কামারখন্দ, সুন্দরগঞ্জ, রাংগাবালী, তালতলী, বন্দর, কালুখালী, শায়েস্তাগঞ্জ, বাঞ্ছারামপুর, বিজয়নগর, পবাসহ ১৭ উপজেলায়।

এদের মধ্যে ৬ উপজেলায় ভোট হবে ইভিএমে। প্রথম ধাপে তফসিল হওয়ায় পবাতে নতুন করে দাখিল করতে হবে না মনোনয়নপত্র।

দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকতাদের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন ইসি সচিব। গ্রীষ্মকালে নির্বাচন হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।

৪৯২ উপজেলার মধ্যে এ পর্যন্ত ৪৪৮টিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫ম ধাপে হচ্ছে ১৭টিতে এবং বাকি ২৭ টিতে বিভিন্ন সময়ে নির্বাচন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ