রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

সাতক্ষীরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ১ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় নির্মাণাধীন ৪ তলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নাজমুল হাসান সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের আবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় রাতের বেলায় জনৈক আব্দুল হামিদের নির্মাণাধীন ৪ তলা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ করছিল নাজমুল।

এ সময় সে অসাবধান বশত রাস্তার উপর পড়ে যায় নাজমুল। এতে তার মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ