বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

‘বিএনপি-জামায়াতকে চিরতরে উপড়ে ফেলতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপি-জামায়াত ‘ক্যান্সারের মতো বিষফোঁড়া’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা বিএনপি-জামায়াতকে চিরতরে উপড়ে ফেলতে চাই।

আজ শনিবার (১১ মে) সকালে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তারেক রহমানকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হবে জানিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই- লন্ডনে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। খুনি, সন্ত্রাসী-দুর্নীতিবাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের রায় আমরা কার্যকর করব, ইনশল্লাহ।’

তিনি আরো বলেন, ‘এই বিএনপি-জামায়াত হচ্ছে অশুভ শক্তি। এরা বাংলাদেশের রাজনীতিতে ক্যান্সারের মতো বিষফোঁড়া। মানুষের শরীরে যেমন ক্যান্সারের বিষফোঁড়া থাকলে, সেটা যতদিন অপসারণ করা না যায়, ততদিন তার জন্য ঝুঁকি থেকে যায়, এই বিএনপি-জামায়াতও যতদিন থাকবে বাংলাদেশের জন্য ঝুঁকি থাকবে। এরা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ