বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

মসজিদে নিয়মিত হলে শিশুদের সাইকেল পুরস্কার দেবেন ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : মালয়েশিযার কেলান্টান পান্তাই ইরামায় অবস্থিত মাহমুদী মসজিদের সিনিয়র ইমামের দায়িত্ব পালন করেন বাহরিন ইউসুফ। সম্প্রতি মসজিদে শিশুরা নিয়মিত নামাজ পড়লে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

নিউ স্ট্রাইট টাইমস রিপোর্ট এর বরাত দিয়ে ইসলামভিত্তিক অনলাইন ম্যাগাজিন  এবাউট ইসলাম এ খবর দিয়েছে।

বাহরিন ইউসুফ বলেন, শিশুদের নামাজের প্রতি উৎসাহ দেয়ার জন্য অনেকে অনেককিছু করি। শিশুদের শিশুবয়স (০৭ বছর) থেকেই নামাজের শিক্ষা দেয়ার জন্য প্রিয় নবি সা. নির্দেশ দিয়েছেন। রাসুলের বাণীকে বাস্তবায়নের জন্য আমি এমন উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, ‘যারা ফজর, মাগরিব ও এশার নামাযের জন্য পূর্ণ উপস্থিতি প্রদর্শন করবে তারা সাইকেল পাবে। প্রাথমিকভাবে তারা সাইকেল পাওয়ার জন্য মসজিদে আসবে। কিন্তু সময়ের সাথে সাথে নামাজের প্রতিও তাদের আগ্রহ বৃদ্ধি পাবে।

বিগত বছর শতাধিক শিশু এই ইভেন্টে অংশ নিয়ে পুরস্কার জিতেছিল। চলতি বছর  যারা শর্ত পূরণ করবে তারা প্রত্যেকেই একটি সাইকেল জিতবে। ২৮ তম তারাবির দিন সবাইকে পুরস্কার বিতরণ করা হবে বাহরিন ইউসুফ জানান।

গতবছর ইভেন্টে অংশ নেয়া মোহাম্মদ হাকি বলেন, আমি গতবছর এ ইভেন্টে অংশ নিয়ে পুরস্কার জিতেছিলাম। বর্তমানে সাইকেলটি আমার কাছে আছে।

এই ঘোষণার পর মসজিদে শিশুদের উপস্থিতি অনেক বেড়ে গেছে বলে নিউ স্ট্রাইট টাইমস জানিয়েছে।

মুহাম্মদ নামে এক মুসুল্লি বলেন, আমি আমার বন্ধুদের বিনামূল্যে সাইকেল উপহার সম্পর্কে বলেছি, যেন তারাও মসজিদে আসতে পারে। সম্মিলিত নামাজ আদায় আমি সবচেয়ে বেশি উপভোগ করি।

ম্যাগাজিনটি জানায়, নামাজ পড়ে সাইকেল লাভ মালয়েশিয়াই প্রথম নয়। তবে সেখানে ভিন্ন রকমের সাড়া পড়েছে।

এরকম ঘোষণার মাঝে রয়েছে, ২০১৮ সালে মিশরের আল-বেহিরার একটি মসজিদ। সেখানে এমন প্রতিযোগিতার ঘোষণা দেয়া হলে নামাজে শিশুদের আগ্রহ অনেক বেড়ে যায়।

সর্বপ্রথম প্রতিযোগিতার এ ধারণাটি ইস্তাম্বুলের ফাতিহ মসজিদ চালু করেছিলো। তারাই প্রথম বাচ্চাদের জন্য উপহারস্বরুপ বাইসাইকেল সরবরাহ করেছিল।

সূত্র: এবাউট ইসলাম

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ