শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিয়ানমারে বিমান দুর্ঘটনা: সিএমএইচে পাইলট, বাকিরা অ্যাপোলোতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট-কেবিন ক্রুসহ ১০ আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ক্যাপ্টেন শামীমকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও বাকিদের অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (১০ মে) রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে আনা হয়। পরে বিমানবন্দর থেকে তাদের হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আহতদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দেশে ফেরার পর বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি জানান, দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয়। তবে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে সরকার। খুব শীঘ্রই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত ছয় সদস্যের একটি তদন্ত কমিটির প্রতিবেদন দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ