রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

আলবেনিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরে বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রমার দপ্তরে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

গত শনিবার দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিতে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জানা যায়, দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের প্রবেশ পথে পেট্রোল বোমা হামলা করা হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ বিরোধীদলের এক নেতাকে গ্রেপ্তার করে। সংঘর্ষে দুই পক্ষেরই অনেক লোক হতাহত হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচনে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এনে প্রায় তিন মাস ধরে বর্তমান প্রধানমন্ত্রী ইদি রমা'র পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে বিক্ষোভকারীরা।

তার অংশ হিসেবে শনিবার এই সহিংসতার ঘটনা ঘটে। এ সময় 'আমরা একটি ইউরোপিয়ান আলবেনিয়া চাই' বলে স্লোগান দিতে থাকে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা।

গত ফেব্রুয়ারি থেকেই আলবেনিয়ার সরকারবিরোধীরা নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার হয়। এমনকি বিরোধী দলের এমপিরা সংসদও বর্জন করেন।

প্রধানমন্ত্রীর দপ্তরে এই পেট্রোল বোমা হামলার পর আরও বড় ধরনের বিক্ষোভের হুমকি দিয়েছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লুলজিম বাশা।

তিনি বলেন, ততদিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে যতদিন আলবেনিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন রাখা হবে। অপরাধ ও দুর্নীতি থেকে দেশকে মুক্ত করাই মূল লক্ষ্য। ইউরোপের অন্যান্য অংশের মতো করে আলবেনিয়াকে বিনির্মাণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ