রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

বুধবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হার্টে গুরুতর অসুখ নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৫ মে  (বুধবার) সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। ওইদিন বিকাল ৩টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের পাশে অবস্থানরত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী শনিবার এ কথা জানিয়েছেন।

ওবায়দুল কাদের দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আগেরকার মতো ঈদকে সামনে রেখে রাজধানীর বাসটার্মিনালগুলো পরিদর্শন করতে পারেন, ঘুরমুখো যাত্রীদের খোঁজখবর নিতে পারেন।

এর আগে গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ