রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

মিয়ানমারের আপত্তি জানানো রোহিঙ্গাদের বিষয়ে ঈদের পর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কয়েক দফায় রোহিঙ্গাদের তালিকা দিলেও নানা অজুহাতে বারবার প্রত্যাবাসন পিছিয়েছে মিয়ানমার।

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের দেওয়া প্রথম ব্যাচের তালিকা যাচাই-বাছাই করে মিয়ানমার প্রায় ২ হাজার রোহিঙ্গার বিরুদ্ধে আপত্তি তুলেছে। মিয়ানমারের আপত্তি জানানো ওই রোহিঙ্গাদের বিষয় সমাধানে ঈদের পরপরই কক্সবাজারে ঢাকা-নেপিডো বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১১ মে) শরণার্থী, ত্রাণ এবং প্রত্যাবাসন সংক্রান্ত কমিশনার মোহাম্মদ আবুল কালাম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩ মে (শুক্রবার) মিয়ানমারসৃষ্ট রোহিঙ্গা সংকট কাটাতে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক নেপিডোতে অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে ঢাকার পক্ষ থেকে নেপিডোকে প্রস্তাব দেওয়া হয় যে, প্রত্যাবাসনের জন্য মিয়ানমার যেসব রোহিঙ্গাদের বিষয়ে আপত্তি তুলেছে, সে বিষয়ে দুই পক্ষ বৈঠক করে সমাধানে আসতে পারে। ঢাকার এই প্রস্তাবে সম্মতি জানায় নেপিডো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ