রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নৌকাডুবি: লিবিয়া থেকে তিউনিসিয়া যাচ্ছেন বাংলাদেশি কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্য সাগরে নৌকা ‍ডুবে অন্তত ৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (১০ মে) আফ্রিকার তিউনিসিয়ার উপকূলে এ ঘটনা ঘটে। বিদেশি গণমাধ্যম বলছে মৃতদের অধিকাংশ বাংলাদেশি।

তাদের সঠিক খোঁজ নিতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে তিউনিসিয়ায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল রবিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, তিউনিসিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যাচ্ছে না।

তবে তিউনিসিয়ার কাছাকাছি রাষ্ট্র লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী লিবিয়া দূতাবাসের এক কর্মকর্তাকে তিউনিসিয়া পাঠিয়েছেন। ওই দূতাবাস কর্মকর্তা আজ সোমবার তিউনিসিয়া পৌঁছবেন।

জানা যায়, সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যেতে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা হয়েছিলেন ওই নৌযাত্রীরা। ভোররাতে তিউনিসিয়া উপকূলে আরেকটি ছোট নৌকায় তাদের ওঠানোর পর তা ডুবে যায়।

তিউনিসিয়ার জেলেরা সাগর থেকে ১৬ জনকে উদ্ধার করেন, তার মধ্যে ১৪ জন বাংলাদেশি। এরা এখন তিউনিসিয়ার জারজিস শহরে রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ