রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

কুষ্টিয়ায় বজ্রপাতে চাচি-ভাতিজা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চাচি-ভাতিজা নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুমি খাতুন (৩৫) ও রাতুল (১৬)। রুমি খাতুন ওই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী এবং রাতুল একই এলাকার টুটুল আলীর ছেলে। নিহতরা সম্পর্কে চাচি ও ভাতিজা।

স্থানীয়রা জানান, রাতে ঝড় শুরু হলে চাচি ও ভাতিজা মিলে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ