রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মানবপাচারের অভিযোগে সিলেটে আরও ৮ ট্রাভেলসকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে ট্রাভেল ব্যবসার আড়ালে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার নগরীর মহাজনপট্টি, ওরিয়েন্টাল মার্কেট ও কালিঘাটের নজির চেম্বার ভবনে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ও অনুমোদনহীন ৮ ট্রাভেলস ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীকে সাজা দেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় তার সাথে ছিলেন আটাব সিলেট জোনের সভাপতি আবদুল জব্বার জলিল।

গত সোমবার অভিযান চালিয়ে ২৩ ট্রাভেলসকে ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও ৯ জনকে সাজা প্রদান করা হয়।

গত ৯ মে বৃহস্পতিবার দালালদের মাধ্যমে সাগর পথে ইতালি প্রবেশ করতে গিয়ে ট্রলারডুবে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারান। এর মধ্যে সিলেটের অন্তত ২০ জন ছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পর থেকে সিলেটে মানবপাচারকারী অবৈধ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ