রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

ঢাকায় বায়ুদূষণ রোধে সিটি করপোরেশনের অবহেলা: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা রয়েছে মন্তব্য হাইকোর্টের। সেই সঙ্গে দুই সিটি করপোরেশনের দেয়া প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করে।

রাজধানীতে ধুলোবালি প্রতিরোধের পদক্ষেপ সম্পর্কে জানাতে, সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তারা আদালতে হাজির হয়েছিলেন। শুনানিতে তারা জানান, মেট্রোরেলসহ বড় ধরনের উন্নয়ন প্রকল্পের কারণে বায়ুদূষণ রোধ করা যাচ্ছে না।

এ ছাড়াও রাজধানীতে মশা, জলাবদ্ধতা সংকট রোধে কার্যকর সমন্বিত পদক্ষেপ নেয়ার কথা বলে আদালত। এসময় ট্যাক্সের টাকায় প্রাপ্য সুযোগ-সুবিধা যাতে জনগণ পায়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশও দেয়া হয়। একই সঙ্গে একমাসের মধ্যে আবারও অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ