মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিচারের দাবি খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সম্প্রীতির বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে নাট্যাভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় কর্তৃক দাড়ি রাখা ও টাখনুর ওপর কাপড় পরিধানসহ ইসলামের বেশ কিছু মৌলেক বিধিবিধানকে জঙ্গিবাদের লক্ষণ হিসেবে চিহ্নিত করে বিজ্ঞাপন প্রচারের তীব্র নিন্দা ও প্রতবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ এক যৌথ বিবৃতিতে দলের নেতৃদ্বয় বলেন, সম্প্রতি ‘সম্প্রীতির বাংলাদেশ’র আহ্ববায়ক পীযুষ বন্ধোপাধ্যায় অনেকগুলো দৈনিক পত্রিকায় ‘জঙ্গী সদস্য’ সনাক্তকরণের জন্যে যে ‘২৩ দফা লক্ষণ’ চিহ্নিত করে বিজ্ঞাপন আকারে প্রকাশ করেছেন তাতে বেশ কিছু বিষয় রয়েছে যা, ইসলাম ও মুসলমানদের মৌলিক আমল তথা বিধিবিধিানের অন্তর্ভূক্ত।

তারা বলেন, এসব বিষয়কে জঙ্গীবাদের লক্ষণ হিসেবে প্রকাশ করে তথাকথিত সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’র ব্যানারে পীযুষ বন্দ্যোপাধ্যায় গংরা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় আচার-আচারণ তথা বিধিবিধানকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াস চালিয়েছেন।

তারা আরও বলেন, তাদের ইসলাম বিদ্বেষী এ হীন প্রচেষ্টা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। ইসলাম কখনোই জঙ্গীবাদকে সমর্থন করে না। কিন্তু জঙ্গীবাদের ধূয়া তুলে ইসলামী বিধিবিধান ও অনুশাসনকে কলুষিত করার কোন হীন প্রচেষ্টা কোনভাবেই বরদাস্ত করা যায় না।

বিবৃতিতে নেতৃদ্বয় সম্প্রীতির নামে অসম্প্রীতির বিষবাস্প ছড়ানোর কাজে নিয়োজিত তথাকথিত সংগঠন ‘ সম্প্রীতি বাংলাদেশ’ র সকল কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী পীযুষ বন্দ্যোপাধ্যায় গংদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ