রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানার শিশু হাসপাতালের কমন বাথরুমের ভেতর থেকে ৩ থেকে ৪ দিনের জীবিত একটি নবজাতক (কন্যা) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপরের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, শিশু হাসপাতালের কমন বাথরুমে নবজাতককে পড়ে থাকতে দেখে এক রোগীর দর্শনার্থী হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে বিষয়টি জানান। পরে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ওর্য়াড মাস্টার এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

তিনি বলেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। তবে কে বা কারা তাকে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এমএ হাকিম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তারপরই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ