শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৪ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ।

শাখার সভাপতি মাওলানা মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল জলিল এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ মুরুব্বি,ঐতিহ্যবাহী রায়পুর মাদ্রাসা মৌলভীবাজার এর বিশিষ্ট মুহাদ্দীস মাওলানা আব্দুস শহীদ (ছাম্পারকান্দী হুজুর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুল জলিল,হাফিজ জালাল উদ্দিন,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহকারী মহাসচিব মাওলানা এখলাছুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী।

উপস্থিত ছিলেন লিডস শাখার সভাপতি মাওলানা শায়খ সৈয়দ মশহুদ হুসেন, সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান,বিশিষ্ট মুহাদ্দীস মাওলানা মিফতাহ উদ্দিন, মাওলানা শামছুল হক প্রমুখ ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ