সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এই সপ্তাহে হারামাইনের ইমাম যাঁরা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের গাজায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনির মৃত্যু

রাজধানীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ইফতার দিবে ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পবিত্র রমযান মাসে রাজধানীর ট্রাফিক পুলিশের সম্মানে ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

গতকাল রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মাওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন।

জানা যায়, এ কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

এসময় ট্রাফিক পূর্ব বিভাগ মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া ও হাসনে আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহা. সালেহ ইকবালসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ