বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

কাবা প্রঙ্গণে বৃষ্টি, আনন্দিত তওয়াফকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমরা ও রোজা পালনরতদের স্বস্তি দিয়ে পবিত্র মক্কায় সোমবার (২০ মে) রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। দিনভর রোদ থাকলেও বিকেলের দিকে মক্কার আকাশে মেঘ জমতে শুরু করে। শেষে রাতে প্রায় ১৫ মিনিট টানা বৃষ্টি হয়।  এ সময় কাবা চত্বরে তাওয়াফরত বহু মানুষ বৃষ্টিতে ভিজতে থাকেন।

যারা বৃষ্টির সময় কাবা চত্বরের বাইরে কিংবা হোটেলে ছিলেন, তাদের অনেকেই দৌঁড়ে চলে আসেন বৃষ্টিতে ভিজে তাওয়াফ করতে।  কেউ বৃষ্টিতে ভিজে নামাজ পড়তে থাকে। তাওয়াফকারীদের তাকবিরের ধ্বনিতে মুখরিত হয় কাবা প্রাঙ্গণ। এ সময় তাওয়াফরত মুসল্লিরা কেঁদে কেঁদে উচ্চকন্ঠে দোয়া ও আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানায়।

বৃষ্টিতে হারাম শরিফ প্রাঙ্গণে পানি জমে যায়। বৃষ্টির পর কাবা শরিফের নিরাপত্তারক্ষী ও ক্লিনাররা জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণ করে নামাজের উপযোগী করে তোলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ