বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

কুরআন অনুবাদ : মুসলিম হলেন মার্কিন যাজক স্যামুয়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিন্নধর্মের যাজকরা কুরআন নিয়ে গবেষণা করতে এসে মুসলমান হয়েছেন এমন সংখ্যা কম নয়। এবার তাদের কাতারে নাম লেখালেন আরেকজন মার্কিন যাজক। তার নাম স্যামুয়েল আর্ল শ্রপশায়ার।

স্যামুয়েল মুসলমান হওয়ার পর জানান, মার্কিন গণমাধ্যমে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করতে দেখেছি। কুরআন নিয়ে সমালোচনা করতে দেখেছি। মূলত সে থেকেই কুরআনের প্রতি অন্যরকম একটা টান অনুভব করতাম। একটা ভিন্ন আকর্ষণ ছিলো।এরপর কুরআনকে অনুবাদের জন্য ২০১১ সালে প্রথমবার সৌদিতে আসি। তারপর সৌদির জেদ্দায় থেকে কুরআন অনুবাদের সময় যে আতিথেয়তা পেয়েছি মুসলিমদের থেকে। সেটাই আমাকে ইসলামের প্রতি ভালোলাগা তৈরি করে দিয়েছে।

আজ মঙ্গলবার (২১ মে) সৌদি গণমাধ্যম ‘সাবাক’কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন যাজক স্যামুয়েল আর্ল শ্রপশায়ার এসব কথা বলেছেন।

তিনি বলেন, সৌদিতে আমি অনেক ভালো মানুষ দেখতে পাই। আমি মুসলিম কিংবা অমুসলিম, সেটা বিবেচনা না করে কেবল মানুষ হিসেবে আমার সঙ্গে তারা ভালো আচরণ করেছে। সৌদিবাসীগণ শুধু এক আল্লাহর উপাসনা করে।তাদের ভালো নৈতিকতা রয়েছে।

জানা যায়, তার বয়স ৭০। বর্তমানে তিনি সৌদি আরবেই আছেন। শান্তি ও সংহতির জন্য মুসলমানদের কণ্ঠস্বর নামে অলাভজনক একটি সংগঠন পরিচালনা করছেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ