মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

চাঁদপুরে মেঘনায় তলা ফেটে লঞ্চ বিকল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি গ্লোরী অব শ্রীনগর-২’-এর তলা ফেটে বিকল হয়ে যায়। লঞ্চে থাকা ২৫০ যাত্রীকে উদ্ধার করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার রাত ১০টার দিকে মতলব দশানি নামক স্থানে এ ঘটনা ঘটে।

চাঁদপুর লঞ্চঘাট সূত্রে জানা যায়, ২৫০ যাত্রী নিয়ে লঞ্চটি সন্ধ্যায় সদরঘাট থেকে লালমোহনের উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি মতলব দশানি নামক স্থানে পৌঁছালে বালুবাহী একটি ট্রলার ধাক্কা দেয়। এতে লঞ্চটির তলা ফেটে যায়। পরে লঞ্চটি কিনারে নেয়া হয়। খবর পেয়ে মতলব, মোহনপুর নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে লঞ্চে থাকা যাত্রীদের অন্য লঞ্চে উঠিয়ে দেয়।

মতলব উত্তর থানার ওসি জানান, লঞ্চটি তলা ফেটে বিকল হয়ে যায়। পরে লঞ্চটি পাড়ে ভেড়ানো হয়। লঞ্চে থাকা যাত্রীদের নিরাপদে পাড়ে নামানো হয়েছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ