বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের দুপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নাজমুল হোসেন এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।

মঙ্গলবার রাত ২টার দিকে গাংনী উপজেলার করমদি মাঠপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নাজমুল গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওবায়দুর রহমান বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, করমদি গ্রামের মাঠপাড়ায় মাদক ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমুলের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক কেজি গাঁজা এবং মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।

নিহত নাজমুল এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের চারটি এবং বিজিবির সঙ্গে প্রতারণার একটি মামলা রয়েছে। নিহতের মৃতদেহ গাংনী থানায় নেয়া হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ