বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

শায়েখ আবদুর রহমান সুদাইসের সঙ্গে বায়তুল্লাহয় হাজারো মানুষের ইফতার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরবের মক্কায় বায়তুল্লাহ শরিফে রমজানের প্রতিদিন হাজার হাজার মুসল্লি এক সঙ্গে ইফতার করে। গত ১০ম রোজায় সে হাজারো মুসল্লির সঙ্গে দেখা গেছে মক্কা মদিনার ‘হেড অফ প্রেসিডেন্ট’ বায়তুল্লাহর ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস।

সম্প্রতি হারমাইন টিভির একটি ভিডিওতে দেখা যায়, শায়খ আবদুর রহমান আস সুদাইসসহ বায়তুল্লাহর বড় বড় শায়েখগণ একসঙ্গে বসে ইফতার করছে।

হাজারো মানুষ কাতারবদ্ধ হয়ে ইফতার করছে বায়তুল্লাহর চত্তরে। পবিত্র কাবার আশপাশে সমবেত ওমরা পালনার্থী ও পুণ্যার্থীরা সারিবদ্ধভাবে পাশাপাশি আসন গ্রহণ করতে শুরু করেন আছর নামাজের পর থেকেই।

তাদের জন্য সেখানে রকমারি খাবার ও পানীয় দ্বারা সজ্জিত প্রলম্বিত দস্তরখানের ব্যবস্থা থাকে। দস্তরখানগুলো হাজার হাজার মিটার দীর্ঘ হয়ে কাবার আঙিনা, মসজিদুল হারামের প্রতিটি তলা ও ছাদ এবং বাইরের প্রাঙ্গণ পর্যন্ত সুপরিব্যাপ্ত।

এসব দস্তরখানে সমবেত মুসল্লিরা বিপুল সওয়াবের আশা ও অসংখ্য নেকি উপার্জনের লক্ষ্যে জিকির-তেলাওয়াতের মাধ্যমে মাগরিবের আজানের অপেক্ষায় মিষ্টি প্রহর গোনতে থাকে প্রতিদিন।

জানা যায়, প্রতি বছর সৌদি সরকারের পক্ষ থেকে এখানে বেশ কয়েকটি সমৃদ্ধ সেবামূলক প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে রমজানে মাসব্যাপী ইফতারসামগ্রী ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। বিশেষ করে রমজানের শেষ ১০ দিন খাবার-পানীয় ও অন্যান্য নাশতার পর্যাপ্ত ব্যবস্থা করে থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ