বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

আবারও জিতল ভারত: মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী বলেন, আবারও জিতল ভারত। এগিয়ে থাকার প্রবণতা বলছে, ২৯৪ আসন পাবে বিজেপি।

ভারতের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদী টুইটে বলেন, একত্রে আমরা বেড়ে উঠেছি, একত্রেই আমরা সফল হচ্ছি। আমরা একসঙ্গে এক মজবুত ভারত তৈরি করব। আবারও ভারতের জয়।

দেশজুড়ে নির্বাচনের ফলাফল বলছে, ৩৪৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অন্যদিকে ৯১ আসন পেয়েছে কংগ্রেস নেতত্বাধীন ইউপিএ।

বিজেপির জয়ের খবরে দল ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আসছে নানা বার্তা। বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তার প্রতি মানুষের আস্থার জয়। এই জয় ভারতের জয়। ভারতের প্রায় সব রাজ্যেই মোদীর নেতৃত্বাধীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা।

জয়ীদের অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় বলেন, যারা জিতেছেন তাঁদের অভিনন্দন জানাই। আমাদের ফলাফল কী  হল তা আমরা খতিয়ে দেখব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ