বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

বনশ্রীতে কাভার্ডভ্যান চাপায় ঢাকা কলেজের ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনশ্রীতে কাভার্ডভ্যানের চাপায় মেহেদী হাসান (২৬) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার দিকে বনশ্রীর আল রাজি হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মেহেদী হাসান ঢাকা কলেজের অনার্সের ইসলামিক স্টাডিজ থেকে ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তাদের বাড়ি পিরোজপুর জেলায়। রাজধানীর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন মেহেদী।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সন্ধ্যায় আল রাজি হাসপাতালের সামনে মোটরসাইকেল থেকে পড়ে যান মেহেদী। এ সময় একটি কাভার্ডভ্যান তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ