বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ভারতের নির্বাচন: দিল্লির মসনদে বসতে যাচ্ছেন মোদি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা চলছে। কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে দিল্লির মসনদের উত্তরসুরীর নাম ঘোষণা করা হবে। তবে সারাদেশ থেকে প্রাপ্ত ফলাফল বিজেপি নেতৃত্বাধীন এনডিনএ জোটের জয়ের দিকেই নির্দেশ করছে। সে হিসেবে আবারও দিল্লির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

ভারতের গণমাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিনএ জোট এগিয়ে আছে ৩২৮টি আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১০৮ আসনে এবং অন্যান্য বিরোধী দলগুলো এগিয়ে আছে ৯৬ আসনে।

এনডিটিভি জানায়, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, কর্ণাটক,রাজস্থান ও গুজরাটে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বেশ এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট। এছাড়া তামিল নাড়ুতে এগিয়ে আছে ডিএমকে-কংগ্রেস জোট। আর পাঞ্জাবে এগিয়ে আছে কংগ্রেস। এদিকে পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের এখন পর্যন্ত ৫টিতে তৃণমূল কংগ্রেস, ৪টিতে বিজেপি এবং ৩টিতে কংগ্রেস এগিয়ে আছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ