বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ভারতে মুসলিম রাজনৈতিক নির্মূলকরণ আরো বাড়বে: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে আবারও বিজেপি ক্ষমতায় আসায় মুসলিম রাজনৈতিক নির্মূলকরণ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরে আজ শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, মোদি গেরুয়া নিকাব পরে জনতার মনে রিগিং (কারচুপি) করেছেন। আমি মনে করি, বিজেপির সফলতার মধ্যে রাজনৈতিক মুসলিম নির্মূলকরণ আরও বাড়বে। কারণ ৩০৩ আসনে বিজেপি জয়ী হলেও বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র কাছে একমাত্র মুসলিম আছে, বিজেপির কোনো মুসলিম প্রার্থী জয়ী হননি।

তিনি আরো বলেন, নরেন্দ্র মোদি যে কথা, ‘সবার সঙ্গে সকলের উন্নয়ন’এটা একদমই সত্যি নয়। এ জন্য আমি বলতে চাই, মুসলিম রাজনৈতিক নির্মূলকরণ বাড়বে এবং এটা আমাদের গণতন্ত্রের জন্য ঠিক নয়।

বিজেপি হিন্দুত্বের কার্ড খেলে সফল হয়েছে জানিয়ে ওয়াইসি বলেন, আমি কোনো হিন্দু ভাইয়ের বিরোধী নই, আমি হিন্দুত্বের বিরোধী ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ্ যতদিন বেঁচে থাকব।

লোকসভা নির্বাচনে হায়দ্রাবাদ থেকে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি পুনরায় নির্বাচিত হয়েছেন। আর মহারাষ্ট্রের আওরঙ্গবাদ থেকে জয়ী হয়েছেন তার দলের প্রার্থী ইমতিয়াজ জলিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ