বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

পুলিশি নির্যাতনে টাঙ্গাইলে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

এ ঘটনায় আট পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। নিহত আব্দুল হাকিম (৫৫) উপজেলার ঝাওয়াইল গ্রামের বাসিন্দা ও মাংসের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বিকালে ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে আব্দুল হাকিমসহ কয়েকজনে তাস খেলছিলেন। এ সময় গোপালপুর থানার এসআই আবু তাহের ও এএসআই আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সাদা পোশাকে ওই মাঠে অভিযান চালিয়ে সুরুজ্জামান, হারাধন চন্দ্র, গৌরাঙ্গ চন্দ্র ও রিপন নামে চারজনকে আটক করে।

পুলিশ আব্দুল হাকিমকে মারধর করলে তিনি মাঠেই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় এলাকাবাসী তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনেই হাকিমের মৃত্যু হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ঘটনায় এসআই আবু তাহের এবং এএসআই আশরাফুল আলম ও ছয়জন কনস্টেবলকে শুক্রবার রাতেই টাঙ্গাইল পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ