মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ফিলিস্তিনের ছোট্ট শিশু আ’ওয়াজ হাফেজ হলেন ৮ মাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আট মাসেই ৩০ পারা কুরআনের হাফেজ হয়েছে আট বছরের এক ফিলিস্তিনি শিশু।

জানা যায়, শিশুটি গড়ে প্রতিদিন ১৬ পৃষ্ঠা করে কুরআন হিফজ করেছে। এ ঘটনায় গাজা উপত্যকার জাবালিয়া শহরের বাসিন্দাদের মাঝে বিস্ময়ের জন্ম দিয়েছে। অনেকে তাকে দেখতে ভীর করছে তার বাড়ীতে।

ফিলিস্তিনের গাজার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, শিশু আ’ওয়াজ স্থানীয় আল-ওমরি মাদরাসার কুরআন ক্লাসের শিক্ষার্থী। ভর্তি হওয়ার পর সে শুনে শুনে প্রতিদিন গড়ে এক পৃষ্ঠা করে কুরআন মুখস্থ করতো। পর্যায়ক্রমে সে দৈনিক ১৬ পৃষ্ঠা পর্যন্ত কোরআন মুখস্থ করতে শুরু করে। একই সঙ্গে মুখস্থ করা আয়াতগুলো স্মরণে রাখতে সে প্রতিদিন ৪৫ পৃষ্ঠা করে পেছনের পড়া পড়তো।

যারা কুরআন মুখস্থ করেন তারা সাধারণভাবে প্রতিদিন এক পৃষ্ঠা করে কুরআন মুখস্থ করেন। এতে করে স্বাভাবিকভাবে পুরো কুরআন মুখস্থ করতে তিন বছরেরও অধিক সময়ের প্রয়োজন হয়। কিন্তু শিশু আওয়াজ মাত্র আট মাসে পুরো কুরআন মুখস্থ করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, আল-ওমরি মসজিদের খুব কাছেই আল আ‘ওয়াজের পরিবার থাকেন। তারা জানায় সে সার্বক্ষণিক মসজিদেই থাকতো এবং শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিতো। এভাবেই দ্রুততম সময়ের মধ্যে আল কুরআনের হিফজ সম্পন্ন করে মেধাবী আ’ওয়াজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ