বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

অন্যায়ের সঙ্গে আপোষ করলে খালেদা জিয়ার জেল হতো না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অন্যায়ের সঙ্গে আপোষ করলে খালেদা জিয়াকে কারাগারে যেতে হতো না এমনটাই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার আদালতেও দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেন তিনি। টিকিট কালোবাজারিসহ বিভিন্ন কারণে, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

বিএনপি জোটের শরিক লেবার পার্টির ইফতারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। ইফতারপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়া এখনো কারাগারে।

সরকারের বিভিন্ন দুর্নীতি তুলে ধরার পাশাপাশি ঈদ সামনে রেখে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগও তোলেন বিএনপি মহাসচিব।

এদিকে কাকরাইলের একটি হোটেলে রাজনীতিকদের সম্মানে ইফতার আয়োজন করে গণফোরাম। অংশ নেন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ