বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

আগুন নেভাতে গিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোর উত্তর-কেন্দ্রীয় প্রদেশ কেরেতারোর বনে লাগা আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার দেশটির ন্যাশনাল ফরেস্ট কমিশন জানায়, দুর্ঘটনায় নৌবাহিনীর পাঁচজন ক্রু এবং তাদের সংস্থার এক শ্রমিক নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, দাবানলের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের সাহায্য করতে গত শুক্রবার পানি নিয়ে সিয়েরা গর্ডার নামে পরিচিত পার্বত্য অঞ্চলের দিকে যাচ্ছিল রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি। হঠাৎ সেটি উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত জালপান দে লা সিয়েরা শহরের কাছে বিধ্বস্ত হয়।

শনিবার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে ছয়জনের মৃত্যুর কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে প্রচণ্ড গরম ও শুষ্ক অবস্থায় বনে দাবানলের ঘটনা ঘটছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ