বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে লাখো ইহুদির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেলআবিবে বিক্ষোভে অংশ নিয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নেতানিয়াহু নিজের জন্য দায়মুক্তির ব্যবস্থা করার পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্বের ষড়যন্ত্র করছেন বলে খবর ফাঁস হয়ে যাওয়ার পর এই বিক্ষোভ হলো।

গতকাল শনিবারের ওই বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে। ইরানি গণমাধ্যম পার্সটুডে এ খবর দিয়েছে।

বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহু হচ্ছেন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। তিনি এখানে এক ব্যক্তির শাসন চালুর চেষ্টা করছেন। তবে তাকে এ সুযোগ দেওয়া হবে না।

উল্লেখ্য, গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। নতুন মেয়াদ শুরুর পর এই প্রথম তার বিরুদ্ধে বিক্ষোভ হলো।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে। এসব মামলা থেকে রেহাই পেতেই দেশটির পার্লামেন্টকে কাজে লাগিয়ে তিনি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ